গুড়নই সিনিয়র (আলিম) মাদরাসার অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বুলেটিননিউজ২৪
2 Min Read

[নওগাঁ] ১৮ সেপ্টেম্বর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নওগাঁর আত্রাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচুপুর ইউনিয়নের গুড়নই সিনিয়র (আলিম) মাদরাসার অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৮ সেপ্টম্বর (বুধবার) সকাল  ১১ টায় মাদরাসার নব নিয়োগপ্রাপ্ত  অধ্যক্ষ  বিশিষ্ট আলেমেদ্বীন  মৌওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার  প্রভাষক মোঃ জাকির হোসেন-এর সঞ্চালনায় মাদ্রাসার হল রুমে সুন্দর ও মনোরম পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশে মতবিনিময় সভাটি মূখ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতামূলক কিছু মৌলিক বিষয় নিয়ে।

উক্ত সভায় শিক্ষকমন্ডলীর পক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূণ আলোচনা রাখেন  আরবী  বিভাগের প্রভাষক  মৌওলানা মোঃ  মোবারক হোসেন, গুড়নই সিনিয়র মাদরাসার সাবেক সভাপতি ও পাচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান  মোঃ এমদাদুল হক পিন্টু বিশ্বাস এবং ছাত্র অভিভাবক মোঃ মোস্তফা কামাল, অভিভাবক সদস্য সেলিনা বেগম ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠদান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকমন্ডলীর পক্ষে আলোচনা রাখেন সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক পিন্টু বিশ্বাস, ইউনাইটেডপ্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ .সাংবাদিক কামাল উদ্দিন টগর, সমাজ সেবক , মোঃ আমজাদ হোসেন সরদার প্রমূখ।

মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক সদস্যরা, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানে জুন মাসে  তরিঘরি নিয়োগে ম্যানেজিং কমিটির সাথে পরমর্শ ছাড়াই সভাপতি মোঃ বেদারুল ইসলামে  ও ভাপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের নিয়োগ বাণিজ্যের  ৫০ লাখ টাকা আত্নসাৎ এর হিসাব আগামী ১৫ দিনের মধ্যে বর্তমান নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক পরিচালনা কমিটির নিকট জনসন্মুখে  উপস্থাপন ও প্রদান করতে অনুরোধ জানানো হয় নতুবা বতমান অধ্যক্ষ সাহেবকে তাদের বিরুদ্ধে  আ্ইন গত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।

 

Share This Article
Leave a Comment