বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ জ্বালানি ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কার আরও গভীর করা প্রয়োজন:মুখপাত্র চাং সিং

জ্বালানি ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কার আরও গভীর করা প্রয়োজন:মুখপাত্র চাং সিং

by বুলেটিননিউজ২৪
০ comments 30 views

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর চীনের বিদ্যুৎ খাতের মোট উৎপাদন-ক্ষমতা ৩৬০ কোটি কিলোওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক নির্দেশিকায় এ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে। নির্দেশিকায় শক্তি’র নিরাপত্তা সুরক্ষা-সক্ষমতার ক্রমাগত বৃদ্ধি, শক্তিকাঠামো সমন্বয় ও অপ্টিমাইজেশন এবং নতুন শক্তি’র প্রযুক্তি, নতুন শিল্প ও নতুন মডেল বিকাশের নীতিগত লক্ষ্য ও কর্তব্য প্রস্তাব করা হয়।

নির্দেশিকায় ২০২৫ সালের জন্য জ্বালানি খাতের মূল যে লক্ষ্যগুলো তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে: সরবরাহ নিরাপত্তা সক্ষমতার দিক থেকে মোট জাতীয় জ্বালানি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে; কয়লা উৎপাদনে স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে; অপরিশোধিত তেল উৎপাদন ২০ কোটি টনেরও বেশি হবে; প্রাকৃতিক গ্যাসের উৎপাদন দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় রাখবে; তেল ও গ্যাসের মজুদের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে; শিল্প, পরিবহন ও স্থাপত্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন অগ্রগতি হবে; নতুন জ্বালানি খরচ ও নিয়ন্ত্রণের জন্য নীতি ও ব্যবস্থা আরও উন্নত করা হবে; সবুজ ও কম-কার্বন উন্নয়নের জন্য নীতিগত ব্যবস্থা আরও পূর্ণাঙ্গ করা হবে; ইত্যাদি।

জাতীয় জ্বালানি প্রশাসনের মুখপাত্র চাং সিং বলেন, বর্তমানে চীনের জ্বালানি উন্নয়ন কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও গুরুতর, বিদেশে তেল ও গ্যাস উৎপাদনের হার এখনও বেশি, মূল জ্বালানি প্রযুক্তি ও সরঞ্জামগুলোর গবেষণা ও উন্নয়ন এখনও জোরদার করা প্রয়োজন এবং জ্বালানি ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কার আরও গভীর করা প্রয়োজন।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.