বুলেটিন নিউজ ২৪.কম

Reading: শাহরু রমাদান

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

শাহরু রমাদান

বুলেটিননিউজ২৪
1 Min Read

গগনপানে তাকিয়ে দেখো
ডাকছে খুশির চান ,
বছর ঘুরে এলো ফিরে
শাহরু রমাদান।

সাহরিতে উঠব জেগে
রাখব সবাই সিয়াম ,
রবের তরে রাত্রি ভরে
করব সুজুদ – কিয়াম ।

কিয়াম শেষে ক্লান্ত বেশে
ফিরব নিজের ঘরে ,
রহমতের‌ই পাক শিশিরে
হৃদয় যাবে ভরে ।

এই খুশিতে হাসছে হৃদয়
গাইছে খুশির গান ,
বছর ঘুরে এলো ফিরে
শাহরু রমাদান।

লেখক পরিচিতি –
নাম: মাহদী হাসান গালিব
পড়াশোনা: জামাত: কাফিয়া (মাদ্রাসায়)
ঠিকানা: মুক্তাগাছা, ময়মনসিংহ

Share This Article
Leave a Comment