বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের ভূমিকম্প পরিস্থিতিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন

মিয়ানমারের ভূমিকম্প পরিস্থিতিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন

by বুলেটিননিউজ২৪
০ comments 27 views

আন্তর্জাতিক ডেস্ক : ৩১শে মার্চ গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমানে প্রায় ৪শত চীনা ভূমিকম্প বিশেষজ্ঞ, উদ্ধার ও চিকিৎসা কর্মী মিয়ানমারের বিভিন্ন স্থানে ত্রাণকাজে অংশগ্রহণ করছেন এবং চীনা উদ্ধারকারী দল ইতোমধ্যেই ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

কুও চিয়া খুন বলেন, মিয়ানমারের ভূমিকম্প পরিস্থিতিকে বেশ গুরুত্ব দিচ্ছে চীন। মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংকে সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং নিহতদের জন্য গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের পরিবার, আহত ও দুর্যোগকবলিত এলাকার মানুষের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন প্রেসিডেন্ট সি।

কুও আরো বলেন, ভূমিকম্পের পর চীন দ্রুত জরুরি ব্যবস্থা কাজে লাগিয়ে, পুরোদমে উদ্ধার ও কনস্যুলার সুরক্ষাকাজ চালিয়েছে। ভূমিকম্পের ১৮ ঘন্টা পরে চীনের ইয়ুননান প্রদেশের উদ্ধারকারী চিকিৎসাদল মিয়ানমারে পৌঁছায়, যা ভূমিকম্প-কবলিত এলাকায় প্রবেশকারী প্রথম আন্তর্জাতিক উদ্ধারকারী দল। চীনা উদ্ধারকারী দল, চীনা আন্তর্জাতিক উদ্ধারকারী দলসংক্রান্ত হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল উদ্ধারকারী দল, এবং চীনা রেড ক্রস আন্তর্জাতিক উদ্ধারকারী দল রাতারাতি মিয়ানমারে সহায়তা দেয়। চীনের বিভিন্ন স্থানের বেসামরিক উদ্ধারশক্তিও ইতিমধ্যেই মিয়ানমারে প্রবেশ করেছে অথবা প্রবেশের প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে।

সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.