গাজা বাসি খাচ্ছে গুলি,
উড়ছে তাদের লাশ।
বিশ্ব মুসলিম চুপ কেন আজ,
কেন চলছো কেটে পাশ।
হিসাব দিতে পরকালে,
হয়ে যাবে হন্যে।
কি দায়িত্ব পালন করছো,
মুসলিম ভাইয়ের জন্যে।
তুমি তো ভাই বেশ কিনেছো,
ঈদের নতুন জামা।
ইফতারেতে খাচ্ছে ঘাষ,
ফিলিস্তিনের গাজা।
শিশুদের কে মারছে সেথায়,
ঘর থেকে নিয়ে টেনে।
হিসাব তাদেরও দিতে হবে একদিন,
এই টুকু রেখো জেনে।
গাজার শিশুরা আল্লাহর কাছে,
বিচার দিবে সেইদিন।
বিশ্ব মুসলিম চেয়েও দেখেনি,
আমাদের মেরেছে যেইদিন।
সময় আছে এখনো তোমরা,
তাদের পাশে দাড়াও।
ইসলামের ঝান্ডা চির উচ্চ রাখতে,
ইয়াহুদীদের রুখে দাও।
বিশ্ব মুসলিম প্রমাণ করো,
আমরা বীরের জাতি।
মুসলমান মুসলমান, ভাই ভাই,
একে অন্যের জ্ঞাতী।
লেখক পরিচিতি-
কবি সরোয়ার হোসাইন সবাই সবুজ। তিঁনি একজন কবি ও আবৃত্তিকার।কবির মেয়ে সাফিয়া হোসাইন সারা ও আমার সাথে আবৃত্তি তে যুক্ত হয়েছে।কবির লেখা ও আবৃত্তির অনুপ্রেরণা যুগিয়েছে তাঁর স্ত্রী সীমা হোসাইন।কবির লেখা কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়েছে এছাড়াও রফিক সেলিম স্যারের লেখা ও আমার আবৃত্তি কৃত কবিতার সমন্বয়ে নৈঃশব্দ্যের নগরী নামে একটা বই ও প্রকাশ হয়েছে।
