কুমিল্লার কবিতীর্থ দৌলতপুর নার্গিস নজরুল বিদ্যা নিকেতন-এর নতুন কমিটি ঘোষণা

বুলেটিননিউজ২৪
1 Min Read

এস কে আশিক মিয়াস্টাফ রিপোর্টার : নার্গিস নজরুল বিদ্যা নিকেতন-এর নতুন কমিটি ঘোষণা করা হয় ১৫ এপ্রিল (মঙ্গলবার) প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমে।

কমিটিতে  সভাপতি হিসেবে রয়েছেন সাবেক মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খসরু, প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবুল হক মুন্সি , দাতা সদস্য বাবলু আলী খান, বিদ্যুৎসাহী ফরিদ সরকার, শিক্ষক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, মোঃ ইসহাক আলী, শিক্ষক প্রতিনিধি (মহিলা) মমতাজ বেগম, অভিভাবক প্রতিনিধি (সদস্য) আবুল হোসেন, কবির সরকার, মনির মিয়া, শাহিন চৌধুরী, মহিলা অভিভাবক সদস্য শাহিদা আক্তার-এর সমন্বয়ে এই নতুন কমিটি গঠন করা হয়।

ঐতিহ্যবাহী কবিতীর্থ দৌলতপুরে নার্গিস-নজরুল বিদ্যা নিকেতনের নতুন ম্যানেজিং কমিটি’র বিদ্যুৎসাহি সদস্য মোঃ ফরিদ সরকার বলেন, কুমিল্লা ৩ মুরাদনগর-এর সাংসদ আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও বর্তমান সভাপতি, সাবেক উপজেলা প্রশাসন মুরাদনগর-এর সফল চেয়ারম্যান  সৈয়দ আবদুল কাইয়ুম খসরু এবং বাঙ্গরা সদর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান শেখ জাকির হোসেন-এর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Share This Article
Leave a Comment