কোচিন সম্মেলনে নারীর অংশগ্রহণ ও উন্নয়ন ইস্যুতে ব্রিকসের যৌথ অবস্থান

গত ৮ ও ৯ জুলাই ভারতের কোচিন শহরে ব্রিকস নারী মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে। এতে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর প্রায় ১০০জন প্রতিনিধি অনলাইন ও অফলাইনে অংশ নেন।

সম্মেলনে শাসনব্যবস্থায় নারীদের অংশগ্রহণ, আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি এবং সবুজ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। এ ছাড়া, সম্মেলনে ‘ব্রিকস নারী মন্ত্রীদের যৌথ বিবৃতি’ গৃহীত হয়েছে।

সম্মেলনে চীনা প্রতিনিধি তাঁর বক্তব্যে বিভিন্ন তথ্য-উপাত্ত ও বাস্তব উদাহরণের মাধ্যমে চীনে নারীদের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চীন সব পক্ষের সাথে মিলে চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে ইচ্ছুক। তিনি আরও জোর দিয়ে বলেন, বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, মানবিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিখনকে উৎসাহিত করা এবং যৌথ পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক নারী সম্মেলনের লক্ষ্যগুলো বাস্তবায়ন করে ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ গড়ে তোলার দিকে এগিয়ে যেতে হবে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতায় আচরণবিধির ওপর গুরুত্ব দিল চীন

বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

জাতিসংঘ ছাড়া বিশ্ব আরও নিরাপদ হবে না: সিএমজি-কে বায়েরবক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments