চাটখিলে অজ্ঞাত লাশ উদ্ধার

বুলেটিননিউজ২৪
1 Min Read

আলমগীর হোসেন হিরু, স্টাফ করেসপনডেন্ট, চাটখিল, নোয়াখালী : চাটখিল পৌর শহরের লামচর এলাকার সর্দার বাড়ির ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।

৮ এপ্রিল (সোমবার) দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মরদেহ প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখা যায়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ ও তার পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে

Share This Article
Leave a Comment