নিজস্ব প্রতিবেদক : ২০২৫ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণি হতে বার্ষিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ঘুনিপাড়া বড়বাড়ির মেয়ে ছামিহা আল মীম।
২৮ ডিসেম্বর, ২০২৫ উম্মুল কোরা মহিলা মাদরাসার তৃতীয় সেমিস্টার (বার্ষিক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তার প্রথম সেমিস্টার (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত নম্বর বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, সাধারণ গণিতে ৯৮, কুরআন ও তাজভীদে ১০০ এবং হাদিস মাসায়েলে ১০০। গড় নম্বর ৯৯.০৯%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান ৫ম। তার দ্বিতীয় সেমিস্টার (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত নম্বর বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, সাধারণ গণিতে ১০০, কুরআন ও তাজভীদে ১০০ এবং হাদিস মাসায়েলে ১০০। গড় নম্বর ৯৯.৮১%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান প্রথম। তৃতীয় সেমিস্টার (বার্ষিক) (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত নম্বর বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, সাধারণ গণিতে ১০০, কুরআন ও তাজভীদে ১০০ এবং হাদিস মাসায়েলে ১০০। গড় নম্বর ১০০%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান প্রথম।
আজ ৫ জানুয়ারি, ২০২৬ (সোমবার) সকালে ওমর ইবনে খাত্তাব রা: আইডিয়াল মাদরাসায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
পুরুস্কার পেয়ে ছামিহা আল মীম বলে, আমি খুবই খুশি ও আমি আনন্দিত। প্রথম স্থান হলে সবাই আমাকে পুরুস্কার দেয়, আমি এখন থেকে নিয়মিত মাদরাসায় যাবো, আমি ভালোভাবে পড়াশোনা করবো। প্রথম শ্রেণি হতে যাতে আমি আবার প্রথম হই, সবাই আমার জন্য দোয়া করবেন।
সিরাজগঞ্জ থেকে তার সাফল্য ও পুরুস্কারে কথা শুনে ছামিহা আল মীম-এর নানী মোছা. ছালেহা বেগম মোবাইলে বলেন, আমি খুবই খুশি ছামিহার এই সাফল্য ও পুরুস্কারের জন্য। আমি ছামিহার জন্য দোয়া করি সে যেন এ রকম ফলাফল বয়ে আনে প্রতি বছর। আল্লাহ যেন তাকে সেই জ্ঞান ও মেধা দান করেন।
টাংগাইল থেকে ছামিহা আল মীম-এর দাদী (মোছা. মমতাজ বেগম) মোবাইলে বলেন, তার সাফল্য ও পুরুস্কারে আমি খুবই খুশি ও আনন্দিত। ছামিহার এই সাফল্য ও পুরুস্কার একটি অবিস্মরিণীয় হয়ে থাকবে আমার পরিবারে। আমি ছামিহার জন্য দোয়া করি সে যেন পড়াশোনা করে এ রকম সাফল্য বয়ে আনে। আল্লাহ তাকে যেন সেই জ্ঞান এবং মেধা দান করেন।
ছামিহা আল মীম-এর মামী (মোছা. মাকসুদা খাতুন) পরীক্ষার ফলাফলের কথা শোনে সিরাজগঞ্জ থেকে বলেন, ছামিহা আল মীম-এর পুরুস্কার ও সাফল্য আমি খুবই আনন্দিত ও গর্বিত। ছামিহা সব সময় আমার নিকটই বেশি সময় থাকে। তার খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব সময় আমিই তার পাশে থাকি। বাসায় পড়াশুনার টেবিলে যেতে তাকে আমি সব সময় উদ্বুদ্ধু করি। তার সাফল্যে আমি খুবই আনন্দিত ও গর্বিত।
ছামিহা আল মীম-এর মামা (মো. আসলাম তালুকদার) বলেন, পুরুস্কার হাতে পেয়ে ছামিহা অপেক্ষায় থাকে আমি কখন অফিস থেকে বাসায় আসবো তখন সে আমাকে দিয়ে প্যাকেটটি খুলবে। রাতে আমি অফিস থেকে বাসায় আসলে আমার হাতে পুরুস্কারের প্যাকেটটি তুলে দিল। আমি প্যাকেটটি খুললাম এবং খুশিতে আবির্ভূত হলাম ও আনন্দিত হলাম। আমি পুরুস্কারের প্যাকেটটি খুললে সেও অনেক আনন্দিত হল। আমি তার জন্য দোয়া করি ভবিষ্যতে যেন তার এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে।
ছামিহা আল মীম-এর মাতা মোছা. ছবি খাতুন বলেন, তার পুরুস্কার ও সাফল্যে আমি আনন্দিত এবং গর্বিত। তার এই সাফল্যের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন তাকে ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি।
ছামিহা আল মীম-এর পিতা মো. মনজুরুল ইসলাম (মনজু) বলেন, আমি আনন্দিত, আমি মুগ্ধ, আমি গর্বিত এবং আমি আবির্ভূত। তার সাফল্য ও পুরুস্কার আমার পরিবার ও সমাজের স্মৃতিফলক। ২০২৪ শিক্ষাবর্ষে তার মা তাকে প্লে-আতাফল শ্রেণিতে ভর্তি করে। ২০২৪ শিক্ষাবর্ষে প্লে-আতাফল শ্রেণি হতে ছামিহা আল মীম প্রথম স্থান অর্জন করে নার্সারি শ্রেণিতে ভর্তি হন। তার মায়ের প্রচেষ্টায় আজকের এই সাফল্য ও পুরুস্কার। তার এই সাফল্যে অবদান রয়েছে তার মাতার। তার মাতা ছামিহার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত। বিশেষ করে পরিশ্রম করেছেন উম্মুল কোরা মহিলা মাদরাসার ওস্তাদজিগণ। ওস্তাদজিগণের কঠোর দিকনির্দেশনা ও শিক্ষা আজকে ছামিহা আল মীম-এর সাফল্য ও পুরুস্কার। বিশেষ দিকনির্দেশনা ছিল উম্মুল কোরা মহিলা মাদরাসার কর্তৃপক্ষের। আজকে সবার পরিশ্রমের ফলেই ছামিহা আল মীম-এই সাফল্য ও পুরুস্কার। সবার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও নিরন্তর ভালোবাসা। ভবিষ্যতে তার এই সাফল্য যেন অব্যাহত থাকে সবাই ছামিহা আল মীম-এর জন্য দোয়া করবেন।
ছামিহা আল মীম ২০২৪ইং শিক্ষাবর্ষে প্লে-আতাফল শ্রেণি হতে উম্মুল কোরা মহিলা মাদরাসার ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সকলেই উত্তীর্ণ হয়। ২৫ জনের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ছামিহা আল মীম। ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তার প্রথম সেমিস্টার (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত গড় নম্বর ৯৯.০৯%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান দ্বিতীয়। দ্বিতীয় সেমিস্টার (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত গড় নম্বর ৯৯.৬৩%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান প্রথম। তৃতীয় সেমিস্টার (বার্ষিক) (টিউটোরিয়াল ও সেমিস্টারসহ) প্রাপ্ত গড় নম্বর ১০০%, প্রাপ্ত গ্রেড এ প্লাস, মেধা স্থান প্রথম।
উল্লেখ্য যে, ছামিহা আল মীম ২০১৯ সালের ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ) রবিবার সন্ধ্যায় শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইল, ঢাকা-১৩৬২-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছামিহা আল মীম টাংগাইল জেলা নাগরপুর উপজেলাধীন ঘুনিপাড়া গ্রাম ৭নং ওয়ার্ডস্থ বড়বাড়ি’র (মিয়া বংশ’র) মরহুম আব্দুল ওহাব মিয়া (মো. তোফাজ্জ্বল মিয়া) ও মোছা. মমতাজ বেগম (মোছা. মাহমুদা বেগম)-এর জ্যেষ্ঠ পুত্র মো. মনজুরুল ইসলাম (মনজু)’র একমাত্র কণ্যা।
ছামিহা আল মীম মেধা তালিকায় প্রথম স্থান
Leave a Comment
Leave a Comment