জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন দায়িত্বশীল মনোভাব গ্রহণ করবে 

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ১১ ফেব্রুয়ারি বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বর্তমানে চীন ‘প্যারিস চুক্তি’ ও প্রথম বিশ্বব্যাপী স্টকটেকের  চাহিদা অনুসারে, জাতীয়ভাবে নির্ধারিত অবদানের একটি নতুন রাউন্ড পর্যালোচনা ও সংশ্লিষ্ট কার্যপ্রণালী প্রণয়ন করছে। চীন তার নিজস্ব জাতীয় অবস্থা, সক্ষমতা ও উন্নয়ন পর্যায়ের ওপর ভিত্তি করে, একটি ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব গ্রহণ করবে এবং চলতি বছর যথাসময়ে জাতীয়ভাবে নির্ধারিত ‘২০৩৫ লক্ষ্যমাত্রা’ সম্পর্কে ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন’-এর সচিবালয়কে অবহিত করবে।

সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

বিশ্বব্যবস্থার সংস্কারে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিল চীন

বিশ্বশান্তি ও উন্নয়নে চীনের বৈশ্বিক প্রশাসন ভাবনার গুরুত্ব

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের কর্তৃত্ব রক্ষায় জোর চীনের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments