জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বুলেটিননিউজ২৪
1 Min Read

হাসান আহাম্মেদ সুজন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জামালপুর : জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য- প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ইং উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে স্থানীয় শহরের দেওয়ানপাড়া ভূমি অফিসের প্রাঙ্গণে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন পশু পাখির মেলার ইস্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরিদর্শন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হামিদা খাতুনের সভাপতিত্বে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ শিহাবুল আরিফ, সদর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক প্রমুখ।

এ সময় উক্ত অফিসের বিভিন্ন কর্মকর্তা ও ডেইরী ফার্মের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment