ডিমলায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বুলেটিননিউজ২৪
1 Min Read

[নীলফামারী] ০১ সেপ্টেম্বর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আজ ০১ সেপ্টেম্বর (রবিবার) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ. সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share This Article
Leave a Comment