ডিমলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

বুলেটিননিউজ২৪
1 Min Read

বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী : “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উদযাপন করা হয়।

আজ ৩১ মে (শুক্রবার) সকালে তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ হতে একটি র‌্যালী বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউএনও উম্মে সালমা-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু,  ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক প্রমুখ।

Share This Article
Leave a Comment