নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বুলেটিননিউজ২৪
2 Min Read
oplus_2

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ পালিত হয়।

বুধবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স-এর চেয়ারম্যান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সভাপতি, নাগরপুর যুব সমাজের আইকন, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা মো. মজিবুল ইসলাম পান্নার নেতৃত্বে সকল শ্রমিক সংগঠন সমন্বয়ে বিশাল একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদর বাজারে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার আলোচনা সভায় মিলিত হয়। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাতিকুর রহমান খান বিল্পব, যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিটু, যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান এমবি, যুবলীগ নেতা রাজু আহম্মেদ রাজীব, টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ , সাধারণ সম্পাদক মো. ঠান্ডু মিয়াসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিন ভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেন।

Share This Article
Leave a Comment