নাগরপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

বুলেটিননিউজ২৪
1 Min Read
oplus_2

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ, ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ১৪ মে (রবিবার) সকালে উপজেলা সভা কক্ষে ব্র্যাক নাগরপুর শাখা এ সেমিনারের আয়োজন করে। টাঙ্গাইল জেলার কাউন্সিলয়ার মো. কাব্য মাহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া, টাঙ্গাইল জেলার কো-অর্ডিনেটর এমআরএসসি মো. শামসুজ্জামান, ব্র্যাক নাগরপুর উপজেলার শাখার প্রোগ্রাম অফিসার মো. হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদেশ ফেরত ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment