নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুলেটিননিউজ২৪
1 Min Read

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ৯ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল-এর আয়োজন  করা হয়।

নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইস এম জসিম উদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মন্টু মিয়া সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

Share This Article
Leave a Comment