নাগরপুর প্রেস ক্লাবের নির্বাচন কণ্ঠ ভোটে

বুলেটিননিউজ২৪
1 Min Read

নাগরপুর প্রতিনিধি : টাংগাইলের নাগরপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ২৮ ডিসেম্বর (শনিবার) দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে।
নাগরপুর প্রেস ক্লাব সদস্যদের উপস্থিতিতে কণ্ঠ ভোটে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল পুনরায় সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিনিধি মো. এরশাদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকারি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া এবং সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, মো. কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, মো. শহিদুল হক এলিস, পংকজ কুমার সাহা, কেএম সেলিম, মো. তোফাজ্জল হোসেন তুহিন, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, ডা. এমএ মান্নান, রিপন কুমার সাহা, মো. তারিকুল ইসলাম, জীবন কুমার শীল, শামিম ও আরিফুল ইসলাম আরিফ।

Share This Article
Leave a Comment