বুলেটিন নিউজ ২৪.কম

Reading: পরিবারবান্ধব নীতিতে নতুন জোর, শিশু পরিচর্যায় শত বিলিয়ন ইউয়ানের তহবিল

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

পরিবারবান্ধব নীতিতে নতুন জোর, শিশু পরিচর্যায় শত বিলিয়ন ইউয়ানের তহবিল

বুলেটিননিউজ২৪
1 Min Read

চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের জন্য, শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ, ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১০.৬ শতাংশ বেশি।
এই ভর্তুকির লক্ষ্য হচ্ছে, যোগ্য শিশুদের পরিচর্যা খাতে ভর্তুকি দিতে, স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা। অনুমান অনুযায়ী, চলতি বছর সরকারের সকল স্তর থেকে মোট ভর্তুকির পরিমাণ, প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে।

মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২০২৬ সালের শিশু পরিচর্যা ভর্তুকি বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী, সকল স্তরের স্বাস্থ্য বিভাগ শিশু পরিচর্যা ভর্তুকির পর্যালোচনা ও বিতরণের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এবং নীতিগতভাবে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি কিস্তি বিতরণ করা হবে।

পূর্ববর্তী ত্রৈমাসিকে অনুমোদিত আবেদনপত্রগুলোর ভিত্তিতে ভর্তুকি চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ বিতরণ করা হবে।
অর্থ মন্ত্রণালয় জানায়, শিশু পরিচর্যা ভর্তুকি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে, তহবিল কঠোরভাবে পরিচালনা করতে, তত্ত্বাবধান ও পরিদর্শন জোরদার করতে, নীতির ভূমিকাকে কাজে লাগাতে এবং একটি প্রজনন-বান্ধব সমাজ গঠনে অবদান রাখতে, জাতীয় স্বাস্থ্য কমিশনের সাথে কাজ করে যাওয়া হবে।

সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

Share This Article
Leave a Comment