বন্ধুত্ব জোরদারের সুযোগ দেয় এশিয়ান শীতকালীন গেমস : মাহমুদ খোসরাভি ভাফা

আন্তর্জাতিক ডেস্ক : নবম এশিয়ান শীতকালীন গেমস ৭ ফেব্রুয়ারি চীনের হারবিন শহরে শুরু হয়েছে; চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইরান অলিম্পিক কমিটির চেয়ারম্যান মাহমুদ খোসরাভি ভাফা হারবিনে সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হারবিন শীতকালীন গেমস শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এতে গভীর ক্রীড়াচেতনা ও উষ্ণ ভালোবাসার প্রতিফলন ঘটেছে। এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব জোরদারের সুযোগও দিচ্ছে এই গেমস।

তিনি বলেন, ‘বিশ্বাস করা মুশকিল যে, এতো ঠান্ডার মধ্যে, এতো উষ্ণ, আন্তরিক ও সুশৃঙ্খল একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।’ তিনি বলেন, দারুণ ঠান্ডা আবহাওয়া বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং বন্ধুত্বে আরও বেশি আগ্রহ ও প্রাণশক্তি যুগিয়েছে।
তিনি আরও বলেন, হারবিন হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি এবং তুষার ও বরফ দৃশ্যের একটি চমৎকার সমন্বয়, যা ক্রীড়াবিদদের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এবারের গেমসের আয়োজনের মান ছিল প্রত্যাশার চেয়ে বেশি।

সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

সিএমজি উন্মুক্ততা ও সভ্যতার সংলাপের একটি প্ল্যাটফর্ম : সিএমজি পরিচালক শেন হাইসিয়োং

চীনের অভিজ্ঞতা আজারবাইজানের জন্য অত্যন্ত মূল্যবান : আলিয়েভ

সরাসরি বিদেশি বিনিয়োগে রিটার্নের হার প্রায় ৯ শতাংশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments