বুলেটিন নিউজ ২৪.কম

Reading: বায়োটেক এগ্রোভেট  লিমিটেড কোম্পানি’র অর্থ আত্মসাৎ ঘটনার মামলার রায় প্রকাশ

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

বায়োটেক এগ্রোভেট  লিমিটেড কোম্পানি’র অর্থ আত্মসাৎ ঘটনার মামলার রায় প্রকাশ

বুলেটিননিউজ২৪
2 Min Read

এস কে আশিক মিয়া, স্টাফ রিপোর্টার : দায়িত্ব থাকাকালীন সময়ে বায়োটেক এগ্রোভেট লিমিটেড কোম্পানি’র ২ কোটি ৭২ লাখ ৯৪ হাজার ৯৯৪ টাকা আত্মসাৎ ঘটনার মামলার রায় প্রকাশ।

আজ ৩০ এপ্রিল, ২০২৪ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা-এর আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, কোতায়লী থানা মামলা নং ২০ তারিখ ২০/০৪/২০২২ ইং মামালা নং জি আর ৩৪২/২২ এ নুরুজ্জামান কে দোষী সাবস্ত করে পেনাল কোডের ৪০৬ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড। পেনাল কোডের ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০,০০০ টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নুরুজ্জামান-এর স্ত্রী মাহফুজা বেগম  কেও একই মামলায় দোষী সাবস্ত করে বিজ্ঞ আদালত ৪০৬-এর ১০৯ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন।

একই মামালার অপর ব্যক্তি ওবায়দুল হক কে দোষী সাবস্ত করে পেনেল কোডের ৪০৬/১০৯ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের জেল এবং পেনেল কোডের ৪৬৭ ধারায় ২ বৎসরের সশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রায়ে সন্তুষ্টি হয়ে কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার হাসান জোয়ারদার সাংবাদিকদের বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে  বায়োটেক এগ্রোভেট  কোম্পানি’র টাকা আত্মসাৎ করে বা ভোগ করে কেউ পার পেতে পারে না অবশ্যই তাকে বিচারের আওতায় আসতে হবে।

নুরুজ্জামান ও ওবায়দুল হক কে আদালত জেল হাজতে প্রেরণ করেন এবং মাহফুজা বেগম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Share This Article
Leave a Comment