বেইজিংয়ে জলাধার পরিদর্শনে উপ-প্রধানমন্ত্রী, বন্যা প্রস্তুতি জোরদারের নির্দেশ

বন্যা মৌসুমে দেশের জলাধারগুলোর নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং।

তিনি বলেছেন, বন্যা মোকাবিলার সব ধরনের ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে।

রোববার বেইজিংয়ে এক পরিদর্শন সফরকালে লিউ কুওচোং এ কথা বলেন।
সফরের সময় তিনি বেইজিংয়ের পিংকু জেলার দুটি জলাধার পরিদর্শন করেন এবং সেগুলোর অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। চীনজুড়ে বিপুল সংখ্যক জলাধার বিস্তৃতভাবে ছড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধান বন্যা মৌসুমে এ সব জলাধারের নিরাপদ পরিচালনা এবং বন্যা নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন দায়িত্ব।

লিউ বৃষ্টিপাত ও পানির অবস্থার পর্যবেক্ষণ এবং পূর্বাভাস ব্যবস্থা আরও উন্নত করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি জলাধার পরিচালনার বিধিমালা ও জরুরি পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নির্দেশ দেন, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার জলাধারগুলোতে আগেভাগেই পানি ছেড়ে ধারণক্ষমতা বাড়াতে হবে এবং কোনো অবস্থাতেই জলাধারকে বন্যা নিয়ন্ত্রণের নির্ধারিত স্তরের ওপরে পরিচালনা করা যাবে না।

লিউ বলেন, “জলাধারের বাঁধ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত জরুরি উদ্ধার সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখতে হবে এবং প্রয়োজনে দ্রুত জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, স্বল্পমেয়াদি পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ সক্ষমতা আরও উন্নত করতে হবে, যাতে সতর্কবার্তার তথ্য কোনো বিলম্ব ছাড়াই তৃণমূল পর্যায়ে দ্রুত পৌঁছে যায়।

তথ্য ও ছবি: সিনহুয়া।

Spread the love

Related posts

দক্ষিণ চীন সাগর বিরোধে জাপান কোনো পক্ষ নয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতায় আচরণবিধির ওপর গুরুত্ব দিল চীন

বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠকে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments