“মনের সাথে মিতালি”

বুলেটিননিউজ২৪
2 Min Read

সবুজ বনের গাঁ ঘেষে গ্রাম,উদাস পথিক ক্লান্ত,
দেখছে সে যে চোখের তারায় দৃশ্য অবিশ্রান্ত ।
নীলআকাশ আর সবুজ মাঠে হৃদয় যে যায় হারিয়ে,
মনের সাথে কে মিতালি করবে হৃদয় বাড়িয়ে?
মনের সাথে কে যে এসে ভাব করেছে ভাই,
সবুজ ঘেরা এই প্রকৃতি যার বুকে মোর ঠাই।

দূরের সবুজ পাহাড়শ্রেণী হাতছানি দেয় আয়,
এক পলকে মনটা আমার সেথায় মিশে যায়।
ইচ্ছে করে পাখি হয়ে উড়বো আকাশপানে,
সবার হৃদয় মাতিয়ে দেবো মধুর কলতানে।
স্বপ্ন জাগে মনে আমার দেশবিদেশে ঘুরতে,
নীলআকাশে ডানামেলে পাখির মতো উড়তে।

স্বপ্নপাখায় ভর করে যাই দূরের তেপান্তরে,
কোন অচেনা বাঁশির সুরে মনটা আমার ভরে।
সেই সুরে যে মধুভরা, এক সুমধুর রাগিনী,
সেতো বড়ই হৃদয়কাড়া, বড়ই মানস-হারিনী।
সেই সুরের সাথে সুর মিলিয়ে গায়যে এমন গীতালী,
মনের সাথেই সখ্য এ যে মনের সাথেই মিতালি ।

লেখক পরিচিতি-
আমেরিকা প্রবাসী কবি “শাকেরা বেগম শিমু”র জন্ম ১৯৯৩ সালের ১৮ এপ্রিল এ সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন কসবা গ্রামে। তার বাবা মরহুম “লিয়াকত আলী” ও মা ফাতেহা বেগম খান। ছোটবেলা থেকেই তার লেখালেখির হাতেখড়ি হয়। ও বিভিন্ন সাময়িক পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হতে থাকে। তিনি ২০০৯ সালে “এস এস সি” পরীক্ষার তিনমাস পরই আমেরিকা চলে আসেন। তার প্রথম কবিতার বই “আহত রক্তগোলাপ” প্রকাশিত হয় ২০২০ সালে। এর পাঁচবছর পর ২০২৫ সালে এবার তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “লাল নীল দিগন্ত” প্রকাশিত হলো। এই নিয়ে তার একক দুইটি ও যৌথ আটটি বই বের হয়েছে। তার বইয়ে ইসলামি জীবনবোধ, দেশপ্রেম, প্রকৃতি, প্রেম, ও সামাজিক বিভিন্ন বিষয়ের সঙ্গতি-অসঙ্গতির প্রকাশ রয়েছে। বর্তমানে তিনি স্বপরিবারে আমেরিকায় সিটিজেন নাগরিক হিসেবে স্থায়ীভাবে বসবাস করছেন।

Share This Article
Leave a Comment