বুলেটিন নিউজ ২৪.কম

Reading: “সুখের কলি ফুটে থাক”

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

“সুখের কলি ফুটে থাক”

বুলেটিননিউজ২৪
1 Min Read

ফাগুন এলো ফুটলো বাগে
রংবেরঙের নানা ফুল,
ফুলে-ফুলে ভরলো আজি
চিত্রা নদীর দুটি কূল।

পলাশ,শিমুল,কৃষ্ণচূড়ার_
গাছ ভরেছে ফুলে আজ,
সখা-সখী আয় রে ছুটে
চিত্রার তীরে, দেখবি সাজ।

কোকিলের ওই কূহু সুরে
মুখরিত চিত্রার তীর,
মাঝিরা সব সূদুর হারায়
ঢেউয়ে ঢেউয়ে দুলছে নীর।

শত পাখির কিচিরমিচির
এ যেন এক নতুন দিন,
বসন্তের এই রাঙা দিনে
বাজাও সবে খুশির বীন।

অতীত যত দঃখ ব্যথা
এই ফাগুনে মুছে যাক,
সতেজ হয়ে হৃদয় বনে
সুখের কলি ফুটে থাক।

 

কবি পরিচিতি-

নাম-গাজী জিয়াউর রহমান

জন্ম -১০-০১-১৯৯৬ইং
পিতা-আশরাফ আলী
মাতা -রাবেয়া বেগম
ঠিকানা-যশোর জেলা,বাঘার পাড়া, মাহমুদ পুর গ্রাম
শিক্ষাগত যোগ্যতা -এম. এস.এস(মাষ্টার্স)অর্থনীতি
যশোর এম এম কলেজ
পাশের সন-২০১৮ ইং
পেশা- চিকিৎসক।

Share This Article
Leave a Comment