৬ দিনের নর্ডিক সফর শেষ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করা এবং নানা ইস্যুতে সমন্বয় জোরদারে ঐকমত্যে পৌঁছেছে উভয়পক্ষ।

সফরকালে ওয়াং ই ডেনমার্কের রাজা ফ্রেডেরিক দশম, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গাহর স্টোরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থকে সম্মানের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া চার দেশ এক চীন নীতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

উভয়পক্ষ মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক বিশ্বায়ন এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। চীন জানায়, বিদেশি প্রতিষ্ঠানের জন্য তাদের বাজার উন্মুক্ত থাকবে এবং নর্ডিক দেশগুলোও চীনা প্রতিষ্ঠানের জন্য ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

তথ্য ও ছবি: সিজিটিএন

Spread the love

Related posts

পাঁচ বিজ্ঞানীর হাত ধরে উদ্ভাবনের নতুন দিগন্ত চীনে

দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মাঝে ফিলিপাইনের দাবির সমালোচনায় চীন

ছরের প্রথম পাঁচ মাসে প্রায় ২০ বিলিয়ন ইউয়ানের রোবট রপ্তানি করেছে চীন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments