কৃষক হত্যা মামলায় জয়পুরহাটে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বুলেটিননিউজ২৪
1 Min Read
নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় ৯ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আ: রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল।
Share This Article
Leave a Comment