সুন্দরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

বুলেটিননিউজ২৪
1 Min Read
আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়।
‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। এ প্রতিপাদ্যের আলোকে ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) কেন্দ্রীয়ভাবে (দেশব্যাপী) একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচী সমূহের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলা উদ্বোধনীতে ভার্চ্যুয়াল (ভিডিও কনফারেন্স) বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ্ নাহিদ নিগার। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার। বক্তব্য রাখেন- উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.রায়াল হোসেন, ডেইরী খামারী বিদ্যুৎ কুমার দেবসর্মা প্রমূখ।
শেষে বিভিন্ন পর্যায়ে সফল খামারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
Share This Article
Leave a Comment