বুলেটিন নিউজ ২৪.কম

Reading: পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

বুলেটিননিউজ২৪
1 Min Read
Oplus_131072

জাহিদ মাহমুদ, মেহেরপুর : মেহেরপুর গড় পুকুরে পানিতে ডুবে তৌফিক হোসেন নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয় আজ ২ জুন (রবিবার) সকাল ১১ টার দিকে মেহেরপুর গড় পুকুরে সহপাঠীদের সাথে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
তৌফিক হোসেন মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের নতুনপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সাথে মেহেরপুর গড়পুকুরে গোসল করতে এসে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়দের সাথে নিয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস একটি টিম তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
মেহেরপুর ২৫০ শজ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সউদ কবীর তার মৃত্যু নিশ্চিত করেন।

Share This Article
Leave a Comment