বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home সাহিত্য আসর “আগে যদি আসতে তুমি”

“আগে যদি আসতে তুমি”

by বুলেটিননিউজ২৪
০ comments 45 views

আগে যদি আসতে তুমি সকাল কিম্বা দূপুরে
তোমায় নিয়ে সাঁতার দিতাম পুষ্পরাণীর পুকুরে।
ফুলের সুবাস ঢুকতো বুকে নেচে উঠতো মন
জলের টানে ভেসে যেতো দেহের গুপ্ত দহন।

আগে যদি আসতে তুমি ভোরের হাওয়ার আগে
তোমায় নিয়ে হাঁরিয়ে যেতাম চেরি ফুলের বাগে।
তোমার চুলে লাগিয়ে দিতাম মৌসুমি সেই ফুল
সারা বছর থাকতে তুমি সেই অপেক্ষায় ব্যাকুল।

আগে যদি আসতে তুমি স্কুলে যাবার পথে
তোমায় নিয়ে হাঁরিয়ে যেতাম অদৃশ্য এক রথে।
দুজন মিলে ছুটে বেড়াতাম তেপান্তরের দেশ
যেতায় শুধু তুমি আর আমি হতো না দুঃখ ক্লেশ।

আগে যদি আসতে তুমি জ্যৈষ্ঠ জোয়ার দিবসে
তোমায় নিয়ে মাছ ধরিতাম নতুন জলের আবিশে।
কদম ফুলের মালা দিতাম তোমার গলায় পরিয়ে
মাতামাতি করতাম দুজন পরিবেশটা ভরিয়ে।

আগে যদি আসতে তুমি আরও ক’টা দিন আগে
দেহ মনটা রেঙে যেতো শক্তি উঠতো জেগে।
এলোমেল ভাবগুলো সব হতো পরিপাঠি
তোমার আমার কথোপকতন থাকতো চিরখাঁটি।

 

 

লেখক পরিচিতি-

কবি মো সুমন আহমেদ। সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা জন্মগ্রহণ করেন। তিনি নিয়মিন সাহিত্য চর্চায় নিয়োজিত। তার লেখা অসংখ্য কবিতা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রকাশিত হয়। তিঁনি বুলেটিন নিউজে  নিয়মিত লেখালেখি করেন। 

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.