উদ্ভাবনী নকশা ও দ্রুত সরবরাহে বিশ্ববাজারে শক্ত অবস্থান গড়ছে ‘মেড ইন চায়না’

ড্রিলিং ছাড়াই ব্যবহারযোগ্য পোর্টেবল এয়ার কন্ডিশনার, মিস্ট স্প্রে করার ছাতা, হাত ছাড়াই কোমরে পরার ফ্যান, এবং শীতল তোয়ালে যা মুহূর্তেই তাপমাত্রা ৩ সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয়… এই গ্রীষ্মে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়, এবং চীন থেকে যাওয়া “গ্রীষ্মকালীন শীতলকারী গ্যাজেটগুলো” বেস্টসেলারে পরিণত হয়। তথ্য থেকে দেখা যায় যে, এই বছরের প্রথম পাঁচ মাসে ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে চীনের এয়ার কন্ডিশনার রপ্তানি গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে; জুন মাসে, ইউরোপে চীনের এয়ার কন্ডিশনার রপ্তানি গত বছরের তুলনায় ৭২.৮% বৃদ্ধি পেয়েছে।

“মেড ইন চায়না” বিষয়টি বিদেশি গণমাধ্যমে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ইউরোপের পুরনো ভবনগুলোর বাইরের দেয়ালে ছিদ্র করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং প্রচলিত এয়ার কন্ডিশনার স্থাপনের অনুমোদন প্রক্রিয়াটি জটিল ও শ্রমসাধ্য। চীনা কোম্পানিগুলো বিচক্ষণতার সাথে এই সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং এমন পোর্টেবল এয়ার কন্ডিশনার ডিজাইন করেছে, যার জন্য কোনো ছিদ্র বা পেশাদার ইনস্টলেশনের প্রয়োজন হয় না, ফলে ব্যবহারকারীরা মাত্র ১০ মিনিটে নিজেরাই তা ইনস্টল করতে পারেন।

বর্তমানে, একপাক্ষিকতা এবং সংরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, এবং ইইউ এই বছর ক্রমাগত চীনের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে। এই প্রেক্ষাপটে, ইউরোপে চীনা এয়ার কন্ডিশনার এবং অন্যান্য “গ্রীষ্মকালীন শীতলীকরণ সামগ্রীর” বিপুল বিক্রি এবং এই বছরের প্রথম পাঁচ মাসে চীন ও ইইউ-এর মধ্যে বাণিজ্যে ১০.৩% বার্ষিক বৃদ্ধি স্পষ্টভাবে প্রমাণ করে যে, চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার মূল ভিত্তি হলো পারস্পরিক সুবিধা এবং উভয় পক্ষের লাভ। উল্লেখ্য যে, জুনের শেষে চীন ও ইইউ আনুষ্ঠানিকভাবে একটি বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যার প্রধান লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ করার জন্য বাণিজ্য ও বিনিয়োগ নীতি বিষয়ে মন্ত্রী পর্যায়ের সংলাপ জোরদার করা। এটি বাজার নীতির প্রতি একটি যৌক্তিক প্রতিক্রিয়া এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ইইউ-এর সমস্যার মূল কারণ চীন নয়, বরং সেগুলো সমাধানে একটি অংশীদার।

“চীনা অংশীদারিত্ব”-এর এমন সব গল্প বিশ্বজুড়ে উন্মোচিত হচ্ছে। এই গ্রীষ্মে, ই উতে উৎপাদিত বিশ্বকাপ পণ্যের অর্ডারে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে; চীনা বৈদ্যুতিক তিন চাকার সাইকেল বিদেশে জনপ্রিয় হচ্ছে; এবং চীনা অপটিক্যাল ফাইবার, কেবল ও মডিউলের ব্যাপক জনপ্রিয় হচ্ছে… কেন “মেড ইন চায়না” বিশ্ব জয় করেছে? চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের ন্যাশনাল গ্লোবাল স্ট্র্যাটেজি থিংক ট্যাংকের গবেষক প্যান ইউয়ান সিএমজি সম্পাদকীয়কে বলেছেন যে, এর কারণ হলো- চীন বরাবরই বিশ্বব্যাপী ভোক্তাদের প্রকৃত চাহিদার উপর মনোযোগ দেয়, নিপুণভাবে বাজারের তথ্য সংগ্রহ করে এবং তার সম্পূর্ণ শিল্প ব্যবস্থা, ব্যাপক সরবরাহ শৃঙ্খল ও দক্ষ লজিস্টিকস নেটওয়ার্কের উপর নির্ভর করে দ্রুত উচ্চ-মানের ও সাশ্রয়ী পণ্য এবং সমাধান সরবরাহ করে।

চাহিদা অনুযায়ী অর্ডার আসে। “মেড ইন চায়না”-র বিশ্বব্যাপী জনপ্রিয়তার মূল কারণ হলো এর সুনির্দিষ্ট পণ্যের নকশা এবং উন্নত মান। পণ্যগুলোর শক্তিশালী গুণগত মানের পাশাপাশি, “মেড ইন চায়না” ব্যাপক পরিষেবাও প্রদান করে। আজ, পণ্যের সম্পূর্ণ জীবনচক্রে পরিষেবাগুলোকে গভীরভাবে অন্তর্ভুক্ত করা “মেড ইন চায়না”-র রূপান্তর এবং আপগ্রেডিংয়ের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

বর্তমানে, চীন একটি “বিশ্ব কারখানা” থেকে “বৈশ্বিক সমাধান প্রদানকারী”-তে রূপান্তরিত হচ্ছে। চীন বৈশ্বিক চ্যালেঞ্জের চীনা সমাধান প্রদান করছে এবং অভিন্ন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সূত্র: লিলি-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

ছরের প্রথম পাঁচ মাসে প্রায় ২০ বিলিয়ন ইউয়ানের রোবট রপ্তানি করেছে চীন

চীন-মার্কিন যুব বিনিময়ে পান্ডা হলো বন্ধুত্বের দূত

দ্রুতগতির বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের নতুন কার্গো রুট

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments