এক বিশ্ব, এক পরিবার’ ভাবনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান

চীনের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে সম্প্রতি শুরু হয়, তৃতীয় বিশ্ব সিনোলজিস্ট সম্মেলন। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ৩০০ জনেরও বেশি প্রতিনিধি সভ্যতার বিনিময় নিয়ে ব্যাপক আলোচনা করেন। বিভিন্ন দেশের সিনোলজিস্টরা এ অনুষ্ঠানে যোগ দিয়ে আরও ভালো করে চীনকে অনুভব করার সুযোগ পান।

তুনহুয়াংয়ের রঙিন চিত্র আঁকা, ‘বদুয়ানজিন’ মার্শাল আর্ট চর্চা করা, এবং চীনা ক্যালিগ্রাফি লেখার মাধ্যমে, চীনাদের জীবনযাপন অনুভব করেন তাঁরা।

ফ্রান্সের প্রতিনিধি গার্নি চীনের প্রতি তাঁর আবেগ ও ভালোবাসা তুলে ধরেন এবং মে মাসে ফ্রান্সে প্রকাশিত ‘সাংস্কৃতিক উত্তরাধিকার প্রত্যাবর্তন আইন’-এর সাথে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন।
অংশগ্রহণকারীরা মনে করেন, চীনা সভ্যতায় ‘এক বিশ্ব, এক পরিবার: সম্প্রীতি ও সহাবস্থান’ বুদ্ধিমান চিন্তাধারা, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা প্রদান করেছে।

সূত্র:সুবর্ণা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

বিশ্ব এআই সহযোগিতা সংস্থায় যোগ দিল লেসোথো

জাতিসংঘের ভূমিকা জোরদারে সহযোগিতার অঙ্গীকার চীনের

ফ্রন্টিয়ার এআই ঝুঁকি নিয়ন্ত্রণে বৈশ্বিক বিশেষজ্ঞদের ঐকমত্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments