গ্রামীণ জীবন

বুলেটিননিউজ২৪
1 Min Read

সবুজ,শ্যামল ফসল ভরা
প্রকৃতির এই সুন্দর ধরা
ফলছে ফসল থোকা থোকা
বাতাস বয়ছে দিচ্ছে দোলা।

ভোরের বাতাস গায়ে মেখে
কৃষক ফলায় ফসল মাঠে
চলছে ছুটে দল বেঁধে
পাখিরা সব এক সাথে।

শিশির ভেজা দুর্বার ঘাসে
সকালের বাতাসে নিশ্বাস নিতে
দূষণ মুক্ত বাতাসে মনে
আনন্দে মেতেছে ক্ষনে,ক্ষনে।

গ্রামের ছেলেরা দল বেঁধে
খেলছে সবাই একি মাঠে,
হাঁসি, আনন্দে রং বেরংয়ে
মেতে উঠেছে ক্ষণে,ক্ষণে।

চারিদিকে সবুজ গাছ-পালাতে
পাখিরা ডাকছে ভোরের বাতাসে
মুরগের ডাকে ভাঙ্গছে ঘুম
ছুটে চলছে যে-যার কাজে।

চারিদিকে সবুজ প্রকৃতির রংয়ে
রাখালেরা বাজায় বাঁশির সুরে
গ্রামের মিয়েরা কলসি কাঁধে
চলছে সবাই পুকুড় পারে।

জেলেরা মাছ ধরছে পুকুরে
হাঁসগুলো সব চলছে ভেসে
সাদা বগ ফসল ক্ষেতে
কিচিরমিচির শব্দে পাখি ডাঁকে।

গ্রামীণ এই জীবনে কবির
পরছে মনে কত স্মৃতি
কিশোর কালে কেটেছে জীবন
সুন্দর সবুজ মাঠে ঘাটে।

 

কবি পরিচিতি- কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ব্যবসায়ি,মা গৃহিণী। কবি ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প,ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসংখ্য সাহিত্য পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

Share This Article
১ Comment