নাগরপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

বুলেটিননিউজ২৪
1 Min Read

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ জোড়া প্লাস্টিকের উঁচ-নিচু বেঞ্চ আজ ১১ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হল রুমে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন, রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, উপজেলা নির্বাহী অফিসার, নাগরপুর, টাংগাইল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান হুসাইন শাকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর ও ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment